স্নোডেনের মৃত্যুদণ্ড চাইবে না মার্কিন বিচার বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নজরদারির কথা ফাঁস করা এডওয়ার্ড স্নোডেনের মৃত্যুদণ্ড চাইবে না যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। রাশিয়ার কর্তৃপক্ষের কাছে পাঠানো একটি চিঠিতে মার্কিন অ্যাটর্নি জেনারেল এ কথা জানিয়েছেন।অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের লেখা ওই চিঠিতে বলা হয়, দেশে ফিরলে নির্যাতন ও মৃত্যুদণ্ডের আশঙ্কা আছে—এ কথা বলে স্নোডেন সাময়িক আশ্রয় চাইলেও তাঁর বিরুদ্ধে এ পর্যন্ত যে অভিযোগ তাতে মৃত্যুদণ্ড হবে না। যুক্তরাষ্ট্রে ফেরত আনা হলে স্নোডেনকে নির্যাতন করা হবে না। এরিক হোল্ডার আশা প্রকাশ করেন, এসব তথ্যের ভিত্তিতে স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়া থেকে বিরত থাকবে রাশিয়া।রাশিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্র ইতিমধ্যেই বলেছেন রাশিয়া কোনো অবস্থায়ই ‘কাউকে হস্তান্তর করবে না’। বিবিসি ও সিএনএন।