স্পিকারকে কটূক্তি সাবেক বিধায়কের কারাদণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার সম্পর্কে কটূক্তির অপরাধে সাবেক বিধায়ক কংগ্রেস নেতা অরুণাভ ঘোষকে গতকাল মঙ্গলবার এক দিনের কারাদণ্ডের আদেশ দেয় রাজ্য বিধানসভা। তাঁকে বিধানসভার বিশেষ কারাগারে অধিবেশন চলা পর্যন্ত আটক রাখাও হয়। গত ৯ জুলাই কলকাতার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অরুণাভ আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। অরুণাভের শাস্তি দাবি করেন সরকারি দলের চিফ হুইপ শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্বাধিকার রক্ষা কমিটি গতকাল মঙ্গলবার অরুণাভকে শাস্তি দেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল তাঁকে বিধানসভায় ডেকে পাঠানো হয়। বিশেষ কাঠগড়ায় দাঁড় করিয়েতাঁকে শোনানো হয় রায়। এই ঘটনায় কংগ্রেস বিধায়কেরা ওয়াকআউট করেন।