স্পিকারের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রমণ ব্যয় কেলেঙ্কারির জের ধরে পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার ব্রনিন বিশপ (৭২)। সমালোচনার মুখে গতকাল রোববার পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী টনি অ্যাবট পার্লামেন্ট সদস্যদের অধিকারের বিষয়ে ‘মৌলিক পর্যালোচনা’ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। অ্যাবট বলেন, জনগণের জানার অধিকার আছে যে, তাদের দেওয়া করের টাকা কেউ অপব্যবহার করছে না। অ্যাবটের দল লিবারেল পার্টির নেতা ব্রনিন বিশপ পদত্যাগের পর বলেন, ‘আমার পদত্যাগের কারণ হলো পার্লামেন্ট এবং এ দেশের জনগণকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি।’
এএফপি