স্পেনে ব্রিটিশ নারীকে খুন করে মাথা নিয়ে পালানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ দ্বীপে গত শুক্রবার ষাটোর্ধ্ব এক ব্রিটিশ নারীর শিরশ্ছেদ করেছে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এর পর ওই নারীর মাথা নিয়ে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আশপাশের পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পুলিশ জানিয়েছে, দ্বীপের দক্ষিণে একটি সৈকতের কাছে ওই বীভৎস হত্যাকাণ্ড ঘটানো ব্যক্তির নাম দেয়ান ভ্যালেন্তিনভ (২৮)। তিনি একজন বুলগেরিয়ান। তবে খুন হওয়া ওই নারীর নাম জানা যায়নি। তিনি সেখানে চীনা একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। তাঁর সঙ্গে ভ্যালেন্তিনভের কোনো সম্পর্ক ছিল না।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভ্যালেন্তিনভ ওই চীনা দোকানে ঢুকে ছুরি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে তিনি ওই নারীর শিরশ্ছেদ করে মাথা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় একজন নিরাপত্তারক্ষী ভ্যালেন্তিনভের পিছু নেন। কিছুদূর যাওয়ার পর ওই রক্ষী তাঁকে জাপটে ধরে মাটিতে ফেলে দেন। এ সময় ভ্যালেন্তিনভ মাথাটি রাস্তায় ছুড়ে মারেন। এর পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এএফপি।