স্পেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএর সামরিক প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইটিএর একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তি ইটিএর সামরিক প্রধান ইবন গোগেসকোচিয়া (৫৪)। গত রোববার ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রাম থেকে স্পেন ও ফ্রান্সের একটি যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।গোগেসকোচিয়াকে ইটিএর সবচেয়ে জ্যেষ্ঠ নেতা হিসেবে মূল্যায়ন করা হয়। নরম্যান্ডি প্রদেশের কাহান গ্রামে ওই অভিযানে সে সময় তাঁর সঙ্গে তাঁর দুজন সহযোগীও গ্রেপ্তার হন।ইটিএ প্রায় ৪১ বছর ধরে স্পেনের উত্তরাঞ্চল ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস্ক এলাকার স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে। জিনিউজ।