স্পেনের মেলিলায় ঢুকে পড়েছে দুই শতাধিক আফ্রিকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত বেড়া ডিঙিয়ে দুই শতাধিক আফ্রিকান অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান মেলিলা অঞ্চলে ঢুকে পড়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে মেলিলায় এটাই সবচেয়ে বড় অভিবাসী অনুপ্রবেশের ঘটনা।
কর্মকর্তারা জানান, সীমান্তের বেড়া পার হতে গিয়ে অনেক অভিবাসী আহত হয়েছেন। এ সময় তাঁরা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর, লাঠিসোঁটা ও বোতল নিক্ষেপ করেন।
স্পেন ও মরক্কোর সীমান্তবর্তী ক্রসিং পয়েন্ট বেন-এনজারে স্থানীয় সময় সকাল ছয়টায় এ ঘটনা ঘটে। সীমানা পার হওয়া অভিবাসীদের অনেকে জানিয়েছেন, তাঁরা ক্যামেরন ও গিনি থেকে এসেছেন। তাঁরা মেলিলার অভিবাসী আশ্রয়কেন্দ্রে ঢোকার পর আনন্দে গান গেয়ে ওঠেন।
তবে কেন্দ্রটির ব্যবস্থাপক কার্লোস মন্তেরো বলেন, ‘আশঙ্কার খবর হচ্ছে, এই অভিবাসীদের মেলিলা থেকে বের করে দেওয়া হতে পারে। কেননা, আশ্রয়কেন্দ্রটি ইতিমধ্যে জনাকীর্ণ হয়ে পড়েছে। ৪৮০ জন ধারণক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রে বর্তমানে এক হাজার ৩০০ অভিবাসী অবস্থান করছেন।’ বিবিসি।