স্প্যানিশরা চাকরি নয় ষাঁড়ের লড়াই চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম অর্থনৈতিক মন্দায় গোটা ইউরোপ যখন হিমশিম খাচ্ছে, ঠিক তখন স্পেনের একটি শহরের অধিবাসীরা এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছে। অর্থসংকটে জর্জরিত ইউরো জোনভুক্ত দেশের নাগরিক হয়েও তারা চাকরির চেয়ে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের প্রতি সমর্থন দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় এক্সট্রিমাদুরা প্রদেশের গুইজো দ্য গ্যালিসতিয়ো শহরের বাসিন্দারা বিশ্বাস করে, তা হলো চাকরির চেয়ে ষাঁড়ের লড়াই গুরুত্বপূর্ণ। গত রোববার শহরটির বাসিন্দারা উৎসব বাজেট বরাদ্দের ওপর এক গণভোটে অংশ নিয়ে ওই বিশ্বাসের প্রমাণ রাখে। গণভোটে তারা বাজেটে ষাঁড়ের লড়াই ও অন্যান্য উৎসব বাবদ বরাদ্দ অক্ষুণ্ন রাখার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য তা থেকে কোনো অংশ না সরানোর পক্ষে সমর্থন দেয়। রয়টার্স।