স্বজনদের মুক্তি চেয়ে আলী খামেনির কাছে লাদেনের ছেলের চিঠি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেনের স্বজনদের মুক্তি দিতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর (ওসামা) ছেলে খালিদ বিন ওসামা বিন লাদেন। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির কাছে লেখা এক চিঠিতে খালিদ এই আহ্বান জানান। এএফপি।গত রোববার গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট প্রচারিত ওই চিঠিতে খালিদ জানান, আফগানিস্তানে মার্কিন নেতৃত্বে হামলার পর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তাঁর স্বজনদের জোর করে ইরানে পাঠিয়ে দেওয়া হয়, যাদের বেশির ভাগই নারী ও শিশু। পরে ইরান সরকার সবাইকে গৃহবন্দী করে। চিঠিতে অভিযোগ করা হয়, সেখানে কতজন বন্দী আছেন তাও জানায়নি ইরান সরকার।গত বছর ইরানের গণমাধ্যমে প্রকাশ করা হয়, ওসামা বিন লাদেনের এক স্ত্রীসহ ছয় সন্তান দেশটিতে গৃহবন্দী রয়েছে। ২০০১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তানে অভিযান চালালে তাঁরা ইরানে প্রবেশ করে।