স্বজনদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে বেলজিয়ামে সন্ত্রাসী হামলার ঘটনার এক বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে গতকাল বুধবার। ওই হামলায় স্বজন হারানো লোকজনকে নিয়ে ভিন্নধর্মী এক শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন হামলায় স্ত্রী জেনিফারকে হারানো লাস ওয়েৎজম্যান নামের জার্মানির এক নাগরিক। তিনি বলেন, ‘বহুবার আমি নিজের কাছে প্রশ্ন করেছি—এমন না হলে কী হতো?...আমরা যদি আর ১০টা মিনিট পর বের হতাম? যদি আমরা আরেকটু আস্তে গাড়ি চালাতাম?’ ২০১৬ সালের ২২ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে আইএস জঙ্গিদের জোড়া হামলার ঘটনায় ৩২ জন নিহত হয়েছিলেন। রয়টার্স