স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারেন কবীর সুমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে সংগীতশিল্পী কবীর সুমন এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারেন।

কবীর সুমনের ঘনিষ্ঠজনেরা জানান, কবীর সুমন পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে পারেন। অবশ্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কলকাতার নেতারা কবীর সুমনকে ওই দলের প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে লড়ার আহ্বান জানিয়েছেন।

কবীর সুমন ছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ। ২০০৯ সালে সর্বশেষ লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। বছর দেড়েক পর মমতার সঙ্গে কবীর সুমনের নীতির প্রশ্নে বিরোধ দেখা দেয়। এর পর মমতা দল থেকে কবীর সুমনকে বহিষ্কার না করে বরং একঘরে করে রাখেন। কবীর সুমনও তৃণমূলের সংস্রব ত্যাগ করেন। এবার মমতা তাঁর দলের প্রার্থী মনোনয়ন দেননি কবীর সুমনকে।