স্বর্ণমন্দির অভিযানে পরামর্শ দেওয়ার কথা স্বীকার যুক্তরাজ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অমৃতসরে শিখদের পবিত্রতম ধর্মস্থান স্বর্ণমন্দিরে চালানো ‘অপারেশন ব্লুস্টার’ অভিযানে পরামর্শ দিয়ে সহায়তা করার কথা স্বীকার করেছে ব্রিটিশ সরকার৷ হেলিকপ্টার থেকে যুক্তরাজ্যের বিশেষ বাহিনী স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) আদলে সেই অভিযানের পরামর্শ দেওয়া হয়েছিল৷ পার্লামেন্টে মঙ্গলবার দেওয়া ভাষণে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, তিন দশক আগের সেই অভিযানের সময় যুক্তরাজ্যের দেওয়া পরামর্শ মানেনি ভারতীয় সেনাবাহিনী৷ কেবিনেট সেক্রেটারি স্যার জেরেমি হেউডের অধীনে তৈরি এ-সংক্রান্ত এক তদন্ত প্রতিবেদন সম্পর্কে বক্তব্যে এ কথা বলেন হেগ৷ গত মাসে প্রথম এ খবর প্রকাশিত হওয়ার পর শিখ সংগঠনগুলো এ বিষয়ে তদন্তের দাবি করেছিল৷ গার্ডিয়ান৷