স্বর্ণমন্দিরে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে শিখদের পবিত্র তীর্থস্থান স্বর্ণমন্দিরে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষ হয়েছে৷ এতে দুজন আহত হন৷ পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণমন্দিরে সেনাবাহিনীর অভিযানের ৩০তম বার্ষিকী ছিল গতকাল ৬ জুন৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিখ সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ সেখানে জমায়েত হন৷ ওই সময় সংঘর্ষের ঘটনা ঘটে৷ শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত বিচ্ছিন্নতাবাদীদের স্বর্ণমন্দির থেকে বিতাড়িত করতে ১৯৮৪ সালের ৬ জুন সরকার সেখানে অভিযান চালায়৷ এতে এক হাজারের বেশি মানুষ নিহত হন৷ এএফপি৷