প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোল্যান্ডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে গত সোমবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানী ওয়ারশতে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের শেষে স্বাধীনতা লাভ করে পোল্যান্ড। এ উপলক্ষে প্রতিবছর ১১ নভেম্বর দেশটির স্বাধীনতা দিবস হিসেবে উদ্যাপিত হয়। দেশটির কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থকেরা গতকাল স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের করে। প্রধান শোভাযাত্রাটি থেকে একদল যুবক বের হয়ে গিয়ে যানবাহনে হামলা চালায়। তারা কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া রাশিয়ার দূতাবাসে হামলার চেষ্টা করে। বিবিসি।