স্বাধীনতা দিবসে জাতীয় সংগীত গাইলেন চিলির সেই শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেগঘন আবহের মধ্যে শনিবার তাঁদের স্বাধীনতার দ্বিশতবার্ষিকী উদ্যাপন করেছে চিলিবাসী। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে এক খনি দুর্ঘটনায় ভূগর্ভে দেড় মাস আটকা পড়ে থাকা ৩৩ জন শ্রমিকের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে তারা। আটকে পড়া শ্রমিকেরা প্রযুক্তির সাহায্য নিয়ে বাইরের মুক্ত পৃথিবীতে থাকা দেশবাসীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গেয়েছেন এদিন।বড় একটি গর্ত খনন করে আটকে পড়া ওই শ্রমিকদের বের করে আনার কাজ চলছে কিছুদিন ধরে। গত শুক্রবারই ৩০ সেন্টিমিটার ব্যাসার্ধের গর্তটি শ্রমিকেরা যেখানে আটকে আছেন, সে পর্যন্ত পৌঁছায়। এটি তাঁদের বের করে আনার মতো চওড়া করতে আরও বেশ কয়েক সপ্তাহ লাগবে।স্বাধীনতা দিবসে দুপুরের দিকে একযোগে চিলিজুড়ে জাতীয় সংগীত গাওয়া হয়। তাতে কণ্ঠ মিলিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু করে আপামর জনসাধারণ। যোগ দেন মাটির ৬৩০ মিটার গভীরে আটকে পড়া শ্রমিকেরাও। কয়েক দিন আগে পাঠানো এক বার্তায় তাঁদের স্বাধীনতা দিবসের আগে উদ্ধারের চেষ্টা করার অনুরোধ করেছিলেন তাঁরা।গত ৫ আগস্ট চিলির সান হোসে তামা ও সোনার খনির প্রধান প্রবেশমুখ ধসে পড়ায় এ শ্রমিকেরা আটকা পড়েন।এদিকে শ্রমিকদের উদ্ধারে খনন করা ৩০ সেন্টিমিটার সুড়ঙ্গটি ৭০ সেন্টিমিটার চওড়া করার কাজ চলছে। এ কাজে এক-দেড় মাস লেগে যেতে পারে বলে উদ্ধারকারী দলের প্রধান প্রকৌশলী জানান। বিবিসি ও এএফপি।