স্বাধীনতার নিশ্চয়তা চায় বিবিসি ট্রাস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি ট্রাস্টের চেয়ারম্যান লর্ড প্যাটেন সরকারি হস্তক্ষেপ থেকে প্রতিষ্ঠানের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার নিশ্চয়তা চেয়েছেন। এ জন্য তিনি ব্রিটিশ সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলারকে চিঠি লিখেছেন।চিঠিতে প্রয়াত উপস্থাপক জিমি সেভিলের যৌন হয়রানির অভিযোগ নিয়ে তৈরি অনুসন্ধানী প্রতিবেদন সম্পর্কে বিবিসিতে ভুল বিবৃতি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। ৮৪ বছর বয়সে বিবিসির উপস্থাপক ও জিমি সেভিল গত বছর মারা যান। তাঁর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগের ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, বিবিসিতে ৪০ বছরের চাকরিজীবনে তরুণীসহ অনেক নারী তাঁর কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন।লর্ড প্যাটেন বলেন, বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনগুলো সমন্বিত এবং নিরপেক্ষ হবে। সেভিলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বিবিসি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিবিসি।