প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কটল্যান্ড ২০১৬ সালের ২৪ মার্চ যুক্তরাজ্য থেকে স্বাধীন হতে পারে। ওই দিন দেশে গণভোটের আয়োজন করা হবে। দেশের মানুষ স্বাধীনতার পক্ষেই ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্কটল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) রাজনীতিবিদ নিকোলা স্টারজিওন। গণভোট উপলক্ষে স্কটল্যান্ডের সরকার একটি স্বাধীনতার ‘নীলনকশা’ নামে একটি শ্বেতপত্রে প্রকাশ করেছে। ৬৭০ পৃষ্ঠার শ্বেতপত্রটি ছাপানো বই ও ইন্টারনেটে কাল মঙ্গলবার থেকে পাওয়া যাবে। স্টারজিওন বলেন, শ্বেতপত্রে স্কটল্যান্ডের অর্থনৈতিক অবস্থার বিবরণ দিয়ে স্বাধীনতার পক্ষে যুক্তি তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষকে স্বাধীনতার পক্ষে ভোট দিতে প্রভাবিত করা হবে। বিবিসি