স্বামীর দুর্নীতি মামলার সাক্ষী রাজকুমারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির একটি মামলায় স্পেনের রাজকুমারী ক্রিস্টিনার বিরুদ্ধে গত বুধবার অভিযোগ আনা হয়েছে। মামলাটি হয়েছে তাঁর স্বামীর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, স্পেনের রাজা হুয়ান কার্লোসের মেয়ে ক্রিস্টিনা দুর্নীতিতে তাঁর স্বামী ইনাকি উরদানগারিনকে সহযোগিতা করেছেন।নজিরবিহীন এই মামলায় ক্রিস্টিনাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। আদালতের আদেশে বিচারক হোসে কাস্ত্রো বলেন, ইনাকি উরদানগারিন একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রধান থাকার সময় সরকারি অর্থ থেকে ৬০ লাখ ইউরো আত্মসাৎ করেন এবং পরে কর ফাঁকি দেন। এই দুর্নীতিতে ক্রিস্টিনার সহযোগিতার তথ্য রয়েছে। ২৭ এপ্রিল আদালতে হাজির হয়ে ক্রিস্টিনাকে এ অভিযোগের ব্যাপারে সাক্ষ্য দিতে বলেছেন আদালত। উরদানগারিন এ অভিযোগ অস্বীকার করেছেন।স্পেনের রাজপ্রাসাদ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স।