স্বাস্থ্য আইনের পক্ষে আদালতের রায় জনগণের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যসেবা আইনের পক্ষে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়কে সব আমেরিকানের বিজয় বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বৃহস্পতিবার আদালতের আদেশের পর তিনি এ মন্তব্য করেন।প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওবামা যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া স্বাস্থ্যনীতির সংস্কারে নানা পদক্ষেপ নেন। ২০১০ সালে কংগ্রেসে সর্বজনীন স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করা হয়। ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত এই আইনে সবার জন্য স্বাস্থ্যবিমা নিশ্চিত করার বিধান রয়েছে। তবে দেশটির রক্ষণশীলেরা এই আইনের তীব্র বিরোধিতা করে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। রায় ঘোষণার পর ওবামা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আদালতের এ রায় রাজনীতির ঊর্ধ্বে। সবার স্বার্থে প্রণীত একটি আইনের পক্ষে অবস্থান নিতে বিভক্ত আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে ওবামা বলেন, ‘রাজনৈতিক মতাদর্শ যা-ই হোক, আজকের এ বিজয় দেশের সব মানুষের।’ এএফপি।