স্বাস্থ্যসেবা আইন বাতিলের পরিণাম ভয়াবহ হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের বিচারকদের কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, আদালতের রায়ে স্বাস্থ্যসেবা আইন বাতিলের পরিণাম হবে ভয়াবহ। সার্বজনীন স্বাস্থ্যসেবা আইন বাতিল হলে অসংখ্য নাগরিকের ভোগান্তি বাড়বে। জনপ্রতিনিধিদের প্রণীত আইনের পক্ষে বিচারকেরা রায় দেবেন বলে তিনি আশা করেন।মার্কিন জনগণের স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করে ২০১০ সালে সর্বজনীন স্বাস্থ্যসেবা আইন প্রণীত হয়। নানামুখী চাপ সামলে প্রেসিডেন্ট ওবামা তাঁর প্রতিশ্রুত এই আইন প্রণয়ন করেন। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে স্বাস্থ্যসেবা আইন প্রণয়নের পরই তা বাতিলের জন্য মরিয়া হয়ে ওঠে বিরোধীরা।রক্ষণশীল অঙ্গরাজ্যগুলো থেকে বলা হয়, স্বাস্থ্যবিমা ক্রয়ে কেন্দ্রীয় সরকার জনগণকে বাধ্য করতে পারে না। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এ নিয়ে রক্ষণশীলদের পক্ষ থেকে মামলা করা হয়। ২৬টি অঙ্গরাজ্যে দায়ের করা মামলার শুনানিকালে বিচারকদের অবস্থানও স্পষ্ট হয়ে ওঠে। রক্ষণশীল হিসেবে পরিচিত সুপ্রিম কোর্টের একাধিক বিবারক রাষ্ট্রপক্ষকে আক্রমণ করে বক্তব্য দেন। তাঁরা জনগণের ওপর বাধ্যবাধকতা চাপানোর সাংবিধানিক ক্ষমতা নিয়ে রাষ্ট্রপক্ষকে প্রশ্ন করতে থাকেন।