স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল স্বীকার করেছেন, দেশটির আদিবাসী জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সরকারি প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। দেশটির পার্লামেন্টে গতকাল বুধবার ‘ক্লোজিং দ্য গ্যাপ’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে নিজের প্রতিক্রিয়ায় এ কথা বলেন টার্নবুল। আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে মূলধারার মানুষের বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়ে তৈরি হয় ওই প্রতিবেদন। টার্নবুল বলেন,
সরকারি প্রচেষ্টার ফলাফল মিশ্র। দুই ধারার জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য কমানোর জন্য আরও সুনির্দিষ্ট কর্মসূচি নেওয়া উচিত ছিল। প্রতিবেদনটির সূচনায় তিনি বলেন, ‘এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে উন্নয়নে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা অর্জিত হয়নি।’ বিবিসি