প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিকার মালিতে ফ্রান্সের দুই সাংবাদিককে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে যুক্ত সংগঠন আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেব। মৌরিতানিয়ার সংবাদ ওয়েবসাইট সাহারা মিডিয়াস বলেছে, তাদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় এ হত্যার দায় স্বীকার করেছে মাগরেব। মালির সংশ্লিষ্ট অঞ্চলের জঙ্গি নেতা আবদেলকরিম আল-তারগুইয়ের অনুগত যোদ্ধারা ওই মেইল পাঠান। এতে বলা হয়, মালির বিরুদ্ধে ফ্রান্সের ভূমিকা এবং ‘আজাওয়াদ’ অঞ্চলের মুসলিমদের বিরুদ্ধে আফ্রিকা ও আন্তর্জাতিক বাহিনীর কর্মকাণ্ডের জবাবে দুই ফরাসী সাংবাদিককে হত্যা করা হয়। উল্লেখ্য, ফ্রান্স তার সাবেক উপনিবেশ মালির সরকারকে জঙ্গি মোকাবিলায় সহায়তা করতে সেনা পাঠিয়েছিল, যাদের শিগগিরই ফিরিয়ে নেওয়া হবে। বিবিসি।