স্বীকৃতি পেলেন রোহিত শেখর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রবীণ নেতা ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তেওয়ারির ঔরসজাত সন্তানের স্বীকৃতি পেয়েছেন রোহিত শেখর। এদিকে, রোহিত এবার সম্পত্তির অধিকার পেতে মা উজ্জ্বলা শর্মাকে নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। দীর্ঘ চার বছর আইনি লড়াইয়ের পর শুক্রবার দিল্ল্লি হাইকোর্ট ডিএনএ পরীক্ষার প্রতিবেদন উল্লেখ করে রোহিত শেখরকে তেওয়ারির ঔরসজাত সন্তান হিসেবে রায় দেন। ২০০৮ সালে রোহিত হাইকোর্টে তেওয়ারিকে তাঁর বাবা ও উজ্জ্বলা শর্মাকে মা দাবি করে এক মামলা করেন। কিন্তু এই দাবি বারবারই অস্বীকার করছিলেন কংগ্রেস নেতা তেওয়ারি।