স্বীকৃতি মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকামিতা ও সমকামী বিয়ের স্বীকৃতি দিল না রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ভ্যাটিকান। পারিবারিক সম্পর্ক নিয়ে বিরল এক ধর্মসভায় (সিনোড) সমকামী সম্পর্কের স্বীকৃতি ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেন বিশপরা। সারা বিশ্ব থেকে যাওয়া ২০০-এর বেশি বিশপ দুই সপ্তাহের বেশি সময় ধরে ভ্যাটিকানে ওই ধর্মসভায় মিলিত হন। ‘উদার’ ও দরিদ্রদের প্রতি সহমর্মী হিসেবে পরিচিত বর্তমান পোপ ফ্রান্সিস রক্ষণশীল সহকর্মীদের কাছে সমকামী ও বিবাহ বিচ্ছেদকারীদের বিষয়ে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। রক্ষণশীল কার্ডিনাল ও বিশপরা তাঁর এই আহ্বান কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। তবে ধর্মসভা ‘সমকামী-বিদ্বেষ পরিহার করার’ বিষয়ে মত দিয়েছে।
এএফপি