স্বীকৃতির দাবিতে পার্লামেন্টে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার সংখ্যালঘু বারবার সম্প্রদায়ের সদস্যরা সাংবিধানিক স্বীকৃতির দাবিতে দেশটির পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে।
গতকাল বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, রাজধানী ত্রিপোলিতে পার্লামেন্টের নিয়মিত অধিবেশনের বিরতিকালে এ হামলার ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়েছে কি না, তা জানা যায়নি।
পার্লামেন্টের একজন মুখপাত্র জানান, হামলাকারীরা ভবনের জানালা ও আসবাব ভাঙচুর করেছে। পার্লামেন্ট সদস্যদের অনেক কাগজপত্র খোয়া গেছে।
লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে দশকের পর দশক ধরে নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছে বারবার সম্প্রদায়ের লোকজন। গাদ্দাফিবিরোধী সশস্ত্র বিদ্রোহে এই সম্প্রদায়ের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
লিবিয়ার ৬০ লাখ মানুষের মধ্যে বারবার সম্প্রদায়ের সদস্যসংখ্যা পাঁচ থেকে ১০ শতাংশ। তারা তাদের ভাষা, জাতিগোষ্ঠী ও সংস্কৃতির সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসছে।