স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরছেন না মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ যুক্তরাজ্যে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফেরার পরিকল্পনা বাতিল করেছেন।দেশে ফিরলে অতিরিক্ত নিরাপত্তা দিতে সেনাবাহিনী ‘শীতল মনোভাব’ পোষণ করায় মোশাররফ এ সিদ্ধান্ত নেন। এর আগে দেশে ফেরার পর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে সেনা নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়েছিলেন তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আল-কায়েদা ও তালেবানের মতো জঙ্গি সংগঠনগুলোর নানামুখী হুমকি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নিতেও একই মনোভাব দেখায় সেনাবাহিনী।দেশে ফেরামাত্রই সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বালুচ জাতীয়তাবাদী নেতা নওয়াব আকবর বুগতি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হতে পারেন মোশাররফ। এই আশঙ্কা থেকে তিনি সামরিক বাহিনীকে তাদের প্রভাব খাটানোর অনুরোধ করেছিলেন। তবে সামরিক বাহিনী তাঁর ওই অনুরোধও প্রত্যাখ্যান করে।২০০৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন মোশাররফ। দুই বছর ধরে যুক্তরাজ্যে স্বেচ্ছানির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। বেলুচিস্তান ও উপজাতীয় এলাকাগুলো থেকে তাঁকে নানা হুমকি দেওয়া হচ্ছে। তালেবান ও বালুচ জাতীয়তাবাদী মিলিশিয়াদের হামলার অন্যতম লক্ষ্যবস্তু তিনি।পারভেজ মোশাররফের এক বন্ধু বলেন, তিনি স্বাভাবিকভাবেই এখন ভীত-সন্ত্রস্ত। কারণ তাঁকে মারাত্মক হুমকি দেওয়া হচ্ছে। পিটিআই।