প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে অবশেষে মুখ খুলেছেন ভারতের নতুন মন্ত্রিসভার মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) ও শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি৷ গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘ভারতবাসীর কাছে বিনীত অনুরোধ, আমাকে আমার কাজ দিয়ে বিচার করবেন৷’ স্মৃতি ইরানি বলেন, ‘কাজ থেকে আমার মনোযোগ ঘুরিয়ে দিতে একধরনের বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে৷’ এনডিটিভি৷