স্মৃতিশক্তি হারাচ্ছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার বিখ্যাত লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ক্রমেই স্মৃতিশক্তি হারাচ্ছেন। মার্কেজের ভাই জেইম গার্সিয়া মার্কেজ কার্তাজেনা শহরে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান বলে গতকাল শনিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।জেইম গার্সিয়া মার্কেজ বলেন, তাঁর ৮৫ বছর বয়সী ভাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ খুব মামুলি বিষয় জানার জন্য তাঁকে বেশ ঘন ঘন ফোন করেন। তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দিচ্ছে। মাঝেমধ্যে আমি এই ভেবে কাঁদি যে তাঁকে বুঝি হারিয়ে ফেলছি।’মার্কেজ স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েছেন—এমন গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। ১৯৮২ সালে সাহিত্যে নোবেল বিজয়ী এই লেখকের ব্যাপারে এবারই প্রথম পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হলো।ভাইয়ের স্বাস্থ্য বিষয়ে জেইম বলেন, শারীরিকভাবে মার্কেজ সুস্থ আছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে স্মৃতিভ্রষ্ট রোগে আক্রান্ত। তবে এখনো তাঁর রসবোধ, আনন্দ ও নান্দনিকতার বোধ আছে। বিবিসি