স্যান্ডি-দুর্গত এলাকায় ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক শহরের কয়েকটি এলাকা সফর করেছেন। গত বৃহস্পতিবার হেলিকপ্টারে করে ওবামা রোকাওয়েজ ও ব্রিজি পয়েন্টে যান। স্যান্ডির আঘাতের পর নিউইয়র্কের এই দুটি এলাকায় ১৭ দিন ধরে বিদ্যুৎ নেই।সম্প্রতি স্যান্ডির আঘাতে যুক্তরাষ্ট্রে প্রায় ১০০ জন মানুষের মৃত্যু হয়। এর মধ্যে নিউইয়র্কেই মারা যায় ৪৩ জন। এ ছাড়া এখনো দেশটির প্রায় ২৫ হাজার লোক বিদ্যুৎহীন রয়েছে। তাদের অধিকাংশই নিউইয়র্কের নাগরিক। স্যান্ডির সময় ব্রিজি পয়েন্ট এলাকার প্রায় ১০০ ঘর-বাড়ি আগুনে পুড়ে যায়।এ ছাড়া ওবামা স্ট্যাটেন দ্বীপে জরুরি সহায়তা কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে দেখা করেন। স্যান্ডিতে যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে স্ট্যাটেন দ্বীপ অন্যতম। এখানে ২৩ জন লোক মারা গেছে। ওবামা ক্ষতিগ্রস্ত মানুষদের সান্ত্বনা দেন। বিবিসি ও এএফপি।