স্যান্ডির ক্ষয়ক্ষতি দেখতে নিউইয়র্ক যাবেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামী বৃহস্পতিবার নিউইয়র্কে যাবেন। এর আগের দিন তিনি সংবাদ সমেঞ্চলন করবেন। গত শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি এ কথা জানিয়েছেন। ওই মুখপাত্র জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন-প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং দুর্গত পরিবার ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে ওবামা নিউইয়র্কে যাবেন। সেখানে তিনি দুর্গত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসা ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপনও করবেন। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক সংবাদ সমেঞ্চলনে বলেন, ‘ওবামা আগামী সপ্তাহে আসছেন। আমরা তাঁকে অভ্যর্থনা জানাব।’ এ সময় নির্বাচনের মাত্র কয়েক দিন আগে স্যান্ডি আঘাত হানার পর ওবামাকে ওই এলাকা পরিদর্শনে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দেন তিনি। মুখপাত্র জানান, বর্ষ সমাপনী কর ও ব্যয়সংক্রান্ত দ্বন্দ্ব নিরসনে আলোচনার জন্য কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে বুধবার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করবেন। শুক্রবার ওবামা ঘোষণা দেন, তিনি কংগ্রেস নেতাদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন। এএফপি।