স্যান্ডির ধকল সামলাতে ৬০০০ কোটি ডলার চাইলেন ওবামা
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় স্যান্ডির ধকল সামলে উঠতে মার্কিন কংগ্রেসের কাছে ছয় হাজার কোটি ডলারের বেশি অর্থসহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘূর্ণিঝড়-পরবর্তী পুনর্বাসন কাজে এই অর্থ ব্যয় করা হবে।ওই ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই অঙ্গরাজ্য নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা প্রেসিডেন্ট বারাক ওবামার এই সহায়তা চাওয়াকে স্বাগত জানিয়েছেন।মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) কর্মকর্তা জেফরি জিয়েন্টসের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, কেবল ২০০৫ সালে আঘাত হানা হারিকেন ক্যাটরিনা ও ১৯৯২ সালে হারিকেন অ্যান্ড্রিউয়ের ছোবলে স্যান্ডির চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল।স্যান্ডিতে ১২০ জনের বেশি মারা গেছে বলে মনে করা হয়। এ ছাড়া কয়েক হাজার মানুষ গৃহহীন হয়।প্রেসিডেন্ট ওবামার অনুরোধে সাড়া দিয়ে তহবিল গঠনের আগে তাঁর ওই অনুরোধকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ ও ডেমোক্রেটনিয়ন্ত্রিত সিনেট—এ উভয় কক্ষে পাস হতে হবে। বিবিসি।