প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা স্যার ক্রিস্টোফার লি (৯৩) মারা গেছেন। গত রোববার লন্ডনে চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তীব্র শ্বাসকষ্ট ও হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাত দশকের বেশি সময় বিস্তৃত তাঁর অভিনয়জীবন। অভিনয় করেছেন ২৫০টির বেশি চলচ্চিত্রে। জেমস বন্ড ও দ্য লর্ড অব রিংস চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। দ্য উইকার ম্যান ও স্টার ওয়ার্স চলচ্চিত্রেও এই অভিনেতার কীর্তি অনবদ্য।
বিবিসি