স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞ বন্ধে ব্যর্থ হয় বিশ্ব সম্প্রদায়: মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গতকাল বৃহস্পতিবার স্রেব্রেনিৎসার অদূরে পটোকারি সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। সেখানে স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের শিকার অন্তত সাড়ে ছয় হাজার মুসলিম পুরুষ ও বালকের কবর রয়েছে।বসনীয় সার্ব সেনারা ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় জাতিসংঘ ঘোষিত নিরাপদ এলাকায় আটক শেষে অন্তত আট হাজার মুসলিম পুরুষ ও বালককে হত্যা করে। এই গণহত্যার পর জাতিসংঘের মহাসচিব হিসেবে বান কি মুনই প্রথম স্রেব্রেনিৎসা সফর করলেন। বুধবার বসনিয়ার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মুন বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ওই গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছিল।’ এএফপি।