স্লোভেনিয়ায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্লোভেনিয়ার জনগণ গতকাল রোববার দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে দ্বিতীয় দফায় ভোট দিয়েছেন। এর আগে গত ১১ নভেম্বর প্রথম দফায় নির্বাচনে ভোট দেন তাঁরা। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বোরুত পাহর (৪৯) বিজয়ী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। প্রথম দফা ভোটে পাহর ৩৯ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট দানিলো তুর্ক (৬০) পেয়েছিলেন ৩৫ দশমিক ৯ শতাংশ। বিশ্লেষকেরা মনে করছেন, সরকারের কৃচ্ছ্রসাধননীতির বিরুদ্ধে জনগণের আন্দোলন নির্বাচনেও প্রভাব বিস্তার করবে। রাজনৈতিক বিশ্লেষক ভ্লাদো মিহেলজাক বলেন, প্রেসিডেন্ট তুর্ক যদি বিজয়ী হন তা হবে বিরাট একটি বিস্ময়। এএফপি।