সড়ক দুর্ঘটনায় আহত ‘মি. বিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান ব্রিটিশ কৌতুকাভিনেতা ‘মি. বিন’ খ্যাত রোয়ান অ্যাটকিনসন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের কেমব্রিজশায়ার কাউন্টির হাডন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ব্রিটিশ জরুরি বিভাগ সূত্র গতকাল শুক্রবার জানায়, অ্যাটকিনসন নিজের সুপার কার ম্যাকলারেন এফ-১ চালাচ্ছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে গিয়ে রাস্তার পাশের গাছ ও ল্যাম্পপোস্টে ধাক্কা খায়। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার নার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এর আগেই অবশ্য গাড়ি থেকে বেরিয়ে আসেন অ্যাটকিনসন। এএফপি।