প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ পদার্থবিদ স্টিফেন হকিং কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টির ফলে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপূর্ণ উন্নয়নের ফলে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে। যোগাযোগের জন্য তাঁর নিজের ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক বৈশিষ্ট্যসম্পন্ন প্রযুক্তিটি উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই তাত্ত্বিক পদার্থবিদ মোটর নিউরন রোগে আক্রান্ত হওয়ার পর কথা বলার জন্য এই বিশেষ প্রযুক্তির যন্ত্রটি ব্যবহার করেন। হকিং বলেন, ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক রূপের যথেষ্ট উন্নতি হয়েছে।
বিবিসি