হঠাৎ লিবিয়ায় মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন
বান কি মুন

লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির বিবদমান সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গত শনিবার আকস্মিক সফরে লিবিয়ায় গিয়ে দেশটির পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে জাতিসংঘের মহাসচিব বলেন, সংলাপের কোনো বিকল্প নেই। সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। অনেক হত্যাকাণ্ড হয়েছে, অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে, আর নয়। বান কি মুন আরও বলেন, লিবিয়ায় এখন শক্তিশালী একটি পার্লামেন্ট তথা সরকার প্রয়োজন। লিবিয়ায় বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে সহিংসতা তুঙ্গে ওঠার প্রেক্ষাপটে পার্লামেন্টে প্রতিনিধিত্বশীল পক্ষগুলোকে গত মাসে আলোচনায় বসানোর উদ্যোগ নেয় জাতিসংঘ। বিবিসি