প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসনিয়ার সেব্রেনিৎসা হত্যাযজ্ঞের ১৯তম বার্ষিকী ছিল গতকাল শুক্রবার। দিনটি স্মরণ করতে গতকাল সেব্রেনিৎসা শহরে কয়েক হাজার মানুষ জড়ো হয়। ১৯৯৫ সালের ১১ জুলাই এই শহরে আট হাজারের বেশি মুসলিম পুরুষকে নির্মমভাবে হত্যা করেছিল জাতিগত সার্ব বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে ঘটা সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞ ছিল সেটা। ওই গণহত্যার শিকার ১৭৫ জনের পরিচয় সম্প্রতি শনাক্ত হয়। সেব্রেনিৎসা শহরের উপকণ্ঠে অবস্থিত পোটোকারি এলাকায় একটি স্মরণানুষ্ঠানের পর গতকাল তাদের সমাহিত করা হয়। বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা যুদ্ধে মোট এক লাখের মতো মানুষের প্রাণহানি ঘটেছিল। এএফপি।