হত্যার আগে মাবৌর দেহে চেতনানাশক প্রয়োগ করা হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ের হোটেলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে নিহত হামাস কমান্ডার মাহমুদ আল মাবৌর ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশ। তারা বলেছে, মাবৌকে শ্বাসরোধে হত্যা করার আগে তাঁর শরীরে সাকসিনাইলকোলিন নামের একজাতীয় কড়া মাত্রার চেতনানাশক প্রয়োগ করা হয়। বিবিসি।পুলিশের দাবি, যেহেতু ওই চেতনানাশক প্রয়োগের পর ভিকটিমের মাংসপেশি দ্রুত শিথিল হয়ে যায়। তাই এর মাধ্যমে শ্বাস রোধ করে সংঘটিত হত্যাকাণ্ডকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া সহজ। আর এটাকেই কাজে লাগাতে চেয়েছিল হত্যাকারীরা।দুবাই পুলিশের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল খামিস মাত্তার আল মাজেনিয়া গতকাল সোমবার বলেন, মাবৌকে শ্বাসরোধে হত্যা করার আগে তাঁর দেহে সাকসিনাইলকোলিন প্রয়োগ করা হয়েছিল। মূলত হত্যাকাণ্ডকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য।কর্মকর্তারা বলেছেন, দেহকে দ্রুত অসাড় ও মাংসপেশিকে শিথিল করার জন্য এই ওষুধটি চিকিত্সকেরা ব্যবহার করে থাকেন। এর আগে বিভিন্ন সূত্র মাবৌকে বৈদ্যুতিক শক দিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করে।বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, মোসাদের গোয়েন্দারা ইসরায়েল সরকারের নির্দেশে দুবাই এসে একটি হোটেলে মাবৌকে হত্যা করে। ইসরায়েল এ খবরের সত্যতা স্বীকার অথবা অস্বীকার কোনোটাই করেনি। তবে হত্যাকাণ্ডের ঘটনাকে তারা সাধুবাদ জানিয়েছে।