হন্ডুরাসে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হন্ডুরাসে সাংবাদিক হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। গত শুক্রবার বিক্ষোভকারীরা দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। দেশটিতে গত তিন বছরে ২০ জন সাংবাদিক খুন হয়েছেন।‘সাংবাদিক হত্যা করে সত্যকে হত্যা করা সম্ভব নয়’ স্লোগান দিয়ে সাংবাদিক ও বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের কার্যালয় ও মানবাধিকার কমিশনের সামনে বিক্ষোভ করতে থাকে। এ সময় দেশটির বর্তমান প্রেসিডেন্ট পোরফিরিও লোবো বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন।বিক্ষোভ মিছিলের আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। এর মধ্যে রাজধানী তেগুচিগালপায় প্রায় পাঁচ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। এএফপি।