হন্ডুরাসের কারাগারে আগুনে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হন্ডুরাসের কোমায়াগুয়া কারাগারে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৩৫০ জন ছাড়িয়ে গেছে। এ ঘটনায় দেশটির শীর্ষ পর্যায়ের কারা কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে।রাজধানী তেগুচিগালপা থেকে ১০০ কিলোমিটার উত্তরে কোমায়াগুয়া কারাগারে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ওই কারাগারে ৮০০ জনের বেশি বন্দী ছিলেন। মৃত বন্দীদের বেশির ভাগই আগুনে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধে মারা যান।গতকাল বৃহম্পতিবার হন্ডুরাসের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পম্পেও বনিলা বলেন, ‘মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। আমরা কারাগারের সব জায়গায় অনুসন্ধান চালাচ্ছি, যাতে এ দুর্ঘটনায় নিহতের সুনির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানাতে পারি।’হন্ডুরাসের প্রেসিডেন্ট পোরফিরিও লোবো বলেন, ‘এমন দুঃখজনক ঘটনার কারণ অনুসন্ধান ও কারা এ জন্য দায়ী, তা জানতে তদন্ত চলছে। এএফপি।