হরতালের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের আন্দোলনে ‘পিছিয়ে থাকা’ ভারতের পশ্চিমবঙ্গের বাম দল অবশেষে সোচ্চার হয়েছে। সোমবার তারা হঠাৎ এই নোট বাতিলের প্রতিবাদে পশ্চিমবঙ্গে অর্ধদিবস বন্ধ্ অর্থাৎ হরতাল ডেকেছে। পশ্চিমবঙ্গের সিপিএমসহ ১৮টি বাম দল একজোট হয়ে এই হরতাল ডেকেছে। তবে রাজ্যের বাম দল এসইউসিআই হরতালের বদলে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল করবে। বাম দলগুলো তাদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে হরতালের ডাক দিয়েছে।
কলকাতা প্রতিনিধি