হলফনামায় অসম্পূর্ণ তথ্য দিলে প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার বলেছেন, নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা হলফনামায় অসম্পূর্ণ তথ্য দিলে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করতে পারবেন।
ভারতে সাধারণ নির্বাচন ঘনিয়ে আসায় বিভিন্ন মহল থেকে নির্বাচনী সংস্কারের দাবি উঠেছে। সর্বোচ্চ আদালতের এ সিদ্ধান্তকে সেই দাবি পূরণের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে গত ১০ জুলাই থেকে এ পর্যন্ত নির্বাচন-সংক্রান্ত তিনটি আদেশ দিলেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি পি সত্যশিবম বলেছেন, প্রার্থীরা হলফনামায় সম্পদ ও অপরাধ-সংক্রান্ত তথ্য গোপন করলে অথবা অসম্পূর্ণ তথ্য দিলে তাঁদের মনোনয়নপত্র বাতিলের ক্ষমতা রিটার্নিং কর্মকর্তার রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।