হলফনামায় ভুল তথ্য দিয়েছেন রাহুল গান্ধী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিরুদ্ধে ২০০৯ সালে আমেথি লোকসভা আসনের নির্বাচনী হলফনামায় ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের জনতা পার্টির প্রেসিডেন্ট সুব্রামানিয়ান স্বামী ওই অভিযোগ করেন। এ ঘটনায় নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে।সুব্রামানিয়ানের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়, ‘রাহুল রিটার্নিং কর্মকর্তার কাছে ওই হলফনামা দিয়েছিলেন; কাজেই নিয়ম অনুসারে রিটার্নিং কর্মকর্তাই ভুল তথ্যের বিষয়টি খতিয়ে দেখবেন।’ পিটিআই।