হলিউড অভিনেতা টনি কার্টিসের জীবনাবসান
হলিউডের খ্যাতিমান অভিনেতা টনি কার্টিস আর নেই। গত বুধবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের নেভাডায় নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।পঞ্চাশের দশকের শক্তিমান অভিনেতা টনি কার্টিসের মেয়ে অভিনেত্রী জেমি লি কার্টিস গতকাল বৃহস্পতিবার জানান, তিনি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।টনি কার্টিসের জন্ম ১৯২৫ সালের ৩ জুন। তিনি ১২০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। সাম লাইক ইট হট চলচ্চিত্রে মেরিলিন মনরোর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৫৯ সালে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। দ্য ডিফায়েন্ট ওয়ান্স চলচ্চিত্রে অভিনয় করে একই বছর তিনি অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পান। এ ছাড়া সুইট স্মেল অব সাকসেস তাঁর অভিনীত আরও একটি জনপ্রিয় চলচ্চিত্র। এর বাইরে তিনি সত্তরের দশকে বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেন।ব্যক্তিগত জীবনে তিনি ছয়বার বিয়ে করেন। অভিনেত্রী জ্যানেট লেই তাঁর স্ত্রী। জেমি লি কার্টিস এই দম্পতির সন্তান। বিবিসি।