হলিউড তারকা স্ট্যালনের ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড চলচ্চিত্র তারকা সিলভেস্টার স্ট্যালনের ছেলে সেজ স্ট্যালনকে (৩৬) তাঁর হলিউডের বাড়িতে শুক্রবার মৃত অবস্থায় পাওয়া গেছে। তাঁর আইনজীবী ও স্থানীয় কর্তৃপক্ষের তরফ থেকে এ খবর নিশ্চিত করা হয়। লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট অ্যান্ডি নেইম্যান বলেন, সেজ স্ট্যালন সুস্থ আছেন কি না পুলিশকে সে ব্যাপারে খোঁজ নিতে বলা হয়েছিল। স্ট্যালনের বাড়িতে গিয়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে নিহতের আইনজীবী জর্জ ব্রনস্টেইন ভিন্ন তথ্য দিয়েছেন। তাঁর দাবি, সেজ স্ট্যালনের মৃত্যুর বিষয়টি একজন গৃহকর্মী প্রথম জানতে পারেন। এর আগের দিন সেজ স্ট্যালন পরিবার ও বন্ধুবান্ধবদের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ও ভালো নির্মাতা এবং সম্ভাবনাময় অভিনেতা ছিলেন। ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন বেশ আকর্ষণীয়।সিলভেস্টার স্ট্যালনের প্রথম স্ত্রী সাশা জ্যাকের ছেলে সেজ স্ট্যালন বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। রয়টার্স।