হলিউড থেকে বিশ্ব শাসন করতে চেয়েছিলেন হিটলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের গোপন একটি খামারবাড়ি ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের হলিউডের কাছাকাছি এলাকায়। ঐতিহাসিকদের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হলে ওই স্থান থেকেই গোটা বিশ্ব শাসনের পরিকল্পনা ছিল হিটলারের।ঐতিহাসিকদের মতে, খামারবাড়িটির নাম ছিল মার্ফি র্যাঞ্চ। নাৎসি-সমর্থক মার্কিনেরা এটি তৈরি করেছিলেন। লস অ্যাঞ্জেলেস পাহাড়ে অবস্থিত হলিউড চলচ্চিত্রের তারকাদের অনেক বাড়ির মাঝখানে একরকম আড়ালেই পড়ে ছিল মার্ফি র্যাঞ্চ। কড়া নিরাপত্তাবেষ্টিত ওই বাড়িটি নিয়ন্ত্রণ করতেন হলিউডের ৫০ জন ফ্যাসিবাদী। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে বোমা হামলার পরদিন পুলিশ ওই বাড়িটিতে অভিযান চালিয়ে দখলদারদের আটক করে নিয়ে যায়। পিটিআই।