হলিউডের পরিচালক নোরা এফরন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের পরিচালক ও চিত্রনাট্যকার নোরা এফরন আর নেই। গত মঙ্গলবার তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। নিউইয়র্ক টাইমস জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নোরা মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে মারা যান। নোরার একাধিক চলচ্চিত্রে অভিনয় করা টম হাঙ্কস তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘নোরা চলে গেলেও আমাদের জন্য তাঁর জ্ঞান ও প্রজ্ঞা রেখে গেছেন।’ নোরার উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে হোয়েন হ্যারি মেট স্যালি, ইউ হ্যাভ গট মেইল, সিল্কউড ও জুলি অ্যান্ড জুলিয়া। বিবিসি।