হলুদ পোশাক পরায়...
হলুদ পোশাক পরে অফিসে যাওয়ার অপরাধে ১৪ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ‘এলিজাবেথ আর ওয়েলবর্ন’ আইনি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।শুক্রবার ছিল সপ্তাহের শেষ কর্মদিবস ও পে-ডে (মজুরি পাওয়ার দিন)। হাতে অর্থ আসবে। তাঁরা একসঙ্গে হইহুল্লোড় করবেন। সহকর্মীদের নিয়ে মজা করে সময় কাটাবেন। এই ছিল ওই ১৪ জনের পরিকল্পনা। তাই তাঁরা হলুদ জামা গায়ে দিয়ে অফিসে হাজির হন।কিন্তু কর্তৃপক্ষ তাঁদের এ কাণ্ডে খুশি হতে পারেনি। দপ্তরের পোশাকবিধি রক্ষা করা চাই তাঁদের। এ বিধি লঙ্ঘন বরদাশত করা হবে না। কর্মচারীদের শালীন ও নিয়মিত পোশাক পরতেই হবে। বিধি ভঙ্গের দায়ে তাঁদের চাকুরিচ্যুত করে কর্তৃপক্ষ।যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো কোনো ক্ষেত্রে পোশাকবিধি লঙ্ঘন করে কর্মচারীরা হলুদ জামা পরে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন—এমন নজির আছে। তবে কর্তৃপক্ষের প্রশ্নের জবাবে কর্মচারীরা জোর দাবি করেন, নিছক মজা করার উদ্দেশেই এমন পোশাক পরেন তাঁরা।