হল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিমান থেকে দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডাচ্ পুলিশ। গত সোমবার সকালে হল্যান্ডের সিফল বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলার প্রস্তুতি’র অভিযোগ আনা হয়েছে।এবিসি নিউজের খবরে বলা হয়, মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে ডাচ্ পুলিশ আমস্টারডামের সিফল বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করে। তবে ডাচ্ পুলিশ বলছে, জুডিশিয়াল পুলিশের অনুরোধে তারা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই দুজনের ব্যাগ থেকে ছুরি ও মুঠোফোন জব্দ করা হয়েছে।মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক বিবৃতিতে বলা হয়, দুই ব্যক্তি ‘সন্দেহজনক বস্তু’ নিয়ে শিকাগো থেকে আমস্টারডামে গেছেন—তারা বিষয়টি নিশ্চিত হয়ে ডাচ্ কর্তৃপক্ষকে জানায়। পরে ডাচ্ পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এএফপি।