হাইতিতে দুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির রাজধানী পোর্ট অ প্রিন্স থেকে উদ্বাস্তু লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ। আশ্রয় হারানো প্রায় চার লাখ মানুষকে আগামী কয়েক দিনের মধ্যে রাজধানীর বাইরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে সরকার। উদ্ধারকাজের পরিবর্তে এখন আহত ব্যক্তিদের চিকিত্সা, সম্ভাব্য মহামারি প্রতিরোধ এবং আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার দিকেই জোর দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৯০ হাজার মৃতদেহ কবর দেওয়া হয়েছে।প্রেসিডেন্ট রেনি প্রিভালের প্রধান কর্তকর্তা ফ্রিটজ লংচাম্প জানিয়েছেন, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত চাম্পস দ্য মার্স প্লাজার অস্থায়ী শিবিরসহ বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া লাখ লাখ মানুষের জন্য স্বাস্থ্যসেবার সামান্যতম ব্যবস্থা নেই। সেখানকার লোকজনের মধ্যে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।ফ্রিটজ লংচাম্প জানান, রাজধানীর বাইরে নতুন শিবির প্রস্তুত করার পর এসব মানুষকে এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে সেখানে সরিয়ে নেওয়া হবে। ব্রাজিলের শান্তিরক্ষীরা ইতিমধ্যে রাজধানীর বাইরে শিবির স্থাপনের জন্য মাটি সমান করা শুরু করেছে।ভূমিকম্পে আশ্রয়হীন কয়েক লাখ মানুষ রাজধানীর প্রায় ২০টি খোলা জায়গায় দিন কাটাচ্ছে। তাদের মধ্যে যাদের কপাল একটু ভালো, তারা হয়তো পরিবারের সদস্যদের জন্য তাঁবুর ব্যবস্থা করতে পেরেছে। তবে বেশির ভাগই গ্রীষ্মমণ্ডলীয় প্রখর সূর্যতাপের নিচে অথবা পলিথিন টানিয়ে বা গাছের ডালের সঙ্গে তেরপল বেঁধে তার নিচে আশ্রয় নিয়েছে।এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে আর কাউকে জীবিত অবস্থায় উদ্ধারের সম্ভাবনা প্রায় শেষ হয়ে আসায় উদ্ধারকর্মীরা তাদের তল্পিতল্পা গোটাতে শুরু করেছে। উদ্ধারকাজের পরিবর্তে এখন আহত ব্যক্তিদের চিকিত্সা, সম্ভাব্য মহামারি প্রতিরোধ এবং আশ্রয়হীনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার দিকেই জোর দেওয়া হচ্ছে।মার্কিন বাহিনী জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে ত্রাণ নিয়ে পোর্ট অ প্রিন্স বিমানবন্দরে আসার অপেক্ষায় আছে এক হাজার ৪০০ বিমান। বিমানবন্দরের একমাত্র রানওয়েতে দিনে মাত্র ১২০ থেকে ১৪০টি বিমান ওঠানামা করতে পারছে।রাজধানীর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ বিতরণের সময় সংঘর্ষ বেধে যায়। লোকজন ত্রাণের গুদামে ঢুকে পড়ে খাবার নিয়ে পালাতে থাকে। এ সময় ক্ষুধার্ত লোকজন খাবারের প্যাকেট নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।প্রধানমন্ত্রী জ্যঁ-ম্যাক্স বিল্লেরিভ বলেন, খাবার-পানি না পেয়েই তারা হতাশ হয়ে পড়ছে।তবে সবচেয়ে খারাপ অবস্থা এখন চিকিত্সাকেন্দ্রগুলোতে। সেখানে ওষুধ, চিকিত্সক, সেবিকা ও চিকিত্সা সরঞ্জামের প্রচণ্ড অভাব।রেডক্রসের প্রতিষ্ঠিত একটি চিকিত্সাকেন্দ্রে কর্মরত নরওয়ের শল্য চিকিত্সক ব্রায়ানজুলফ ইয়েস্টগার্ড বলেন, ‘চিকিত্সা নিতে আসা লোকজনের ক্ষতের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেরই হাত-পা কেটে ফেলতে হচ্ছে।৯০ হাজার মৃতদেহের কবর: হাইতি কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৯০ হাজার মৃতদেহ কবর দেওয়া হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার মৃতদেহ গণকবর দেওয়া হচ্ছে। হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত উরুগুয়ের সেনাবাহিনী গত বৃহস্পতিবার জানিয়েছে, পোর্ট অ প্রিন্সের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লেস কেয়াস কারাগারে দাঙ্গায় ১০ বন্দী নিহত হয়েছে। এ ছাড়া কারাগার থেকে পালিয়েছে আরও ১৬ বন্দী। ওই কারাগারটিতে ৪৭০ বন্দী আছে। পলাতক বন্দীদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান মিকাক।হাইতিতে আরও বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী রোববার নাগাদ সেখানে মার্কিন সেনার সংখ্যা ২০ হাজারে পৌঁছাবে। মার্কিন বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডার জেনারেল ডগলাস ফ্রেশার বৃহস্পতিবার জানিয়েছেন, দুই হাজার ৬৭৬ মার্কিন সেনা বর্তমানে হাইতিতে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত আছে। এএফপি, টেলিগ্রাফ।